আরও দেখুন
সোমবারে অপ্রত্যাশিতভাবে GBP/USD পেয়ারের দরপতন হয়, যদিও একই দিনে এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং ট্রেন্ডলাইনটি ব্রেক করেছিল। নিঃসন্দেহে এই ধরনের টেকনিক্যাল সিগন্যালগুলো কখনও কখনও ফলস বা ভুল হতে পারে। তবুও যুক্তরাষ্ট্রের ডিউরেবল গুডস অর্ডার সংক্রান্ত প্রতিবেদনের দুর্বল ফলাফল এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক টানাপোড়েনের সামান্য হ্রাসের প্রেক্ষিতে ব্রিটিশ কারেন্সির মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাই বেশি। ট্রেডাররা আবারও নিজের মতো এই ধাঁধার সমাধান করেছে, তবুও আমরা ট্রেন্ডলাইন ব্রেকের বাস্তবতাকে উপেক্ষা করব না। কখনো কখনো ট্রেন্ডলাইন ব্রেকের পরও মূল্য কিছু সময় একই দিকেই যেতে থাকে তারপর মোড় নেয়। অধিকন্তু, ইউরো কারেন্সির মূল্য এখনও 1.1366-1.1377 এরিয়া অতিক্রম করে সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি দিয়ে বাইরে বেরোয়নি। বুল বা ক্রেতাদের দুর্বলতা এবং বিয়ার বা বিক্রেতাদের চাপ থাকা সত্ত্বেও কেবল একটিমাত্র বিষয়ের ওপর ভিত্তি করে অনন্তকাল ধরে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাবে না। আমাদের ধারণা বর্তমানে ইউরো ও পাউন্ড—উভয়ই লং পজিশনের জন্য বেশ প্রতিশ্রুতিশীল অবস্থায় আছে। তবে সবকিছুই টেকনিক্যাল সিগন্যালের ওপর নির্ভর করবে।
সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে যখন এই পেয়ারের মূল্য 1.3319-1.3331 এরিয়া অতিক্রম করে তখন একটি সেল ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। আমরা ব্রিটিশ কারেন্সির অব্যাহত দরপতনের ব্যাপারে আস্থা রাখতে পারছি না, কারণ এই মুহূর্তে এই ধরনের মুভমেন্টের জন্য কোনো কার্যকর কারণ আমরা দেখতে পাচ্ছি না। তবে বুধবার বা বৃহস্পতিবার যখন ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হবে, তখন এই পেয়ারের দরপতনের কারণ সৃষ্টি হতে পারে।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের নতুন একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তিন সপ্তাহব্যাপী উত্থানের পরে একটি কারেকশন দরকার ছিল, তবে তা সম্ভবত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। টেকনিক্যালভাবে, আসন্ন দিন ও সপ্তাহগুলোতে ব্রিটিশ কারেন্সির মূল্য বৃদ্ধির সম্ভাবনাই বেশি।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3175-1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.3259-1.3267 এরিয়া থেকে রিবাউন্ড করলে বা 1.3319-1.3331 এরিয়ার ওপর স্থিতিশীল হলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3096-1.3107, 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, এবং 1.3695। মঙ্গলবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র— কোথাও কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তাই সারাদিন জুড়ে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছুই থাকবে না। ফলে আজকের ট্রেডিং সম্পূর্ণরূপে টেকনিক্যাল বিষয়গুলোর ওপর নির্ভর করবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।