আরও দেখুন
মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্যের খুবই সীমিত অস্থিরতা পরিলক্ষিত হয়েছে, কোনো দিকেই তেমন কোনো মুভমেন্ট দেখা যায়নি। ভূ-রাজনৈতিক পটভূমি বেশ বিরোধপূর্ণ ছিল, তবু ট্রেডাররা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের ঘটনাপ্রবাহের প্রতি আগ্রহ হারিয়েছে। যেমনটি আমরা সতর্ক করেছি, ট্রেডাররা নির্দিষ্ট ঘটনার প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু প্রতিটি মিসাইল হামলার পর আর মার্কিন ডলারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যায় না। গতকাল জানা যায় যে তেহরান সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে, এবং কেন তেহরান বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করছে তা স্পষ্ট নয়। মনে রাখা দরকার যে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি সম্পর্কে প্রায় 25% নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে প্রকাশ করা হয়—এই ঘটনাপ্রবাহ আবারও সেই প্রমাণ দেয়। বুধবারে অল্প কয়েকটি সামষ্টিক প্রতিবেদন প্রকাশিত হবে, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয়; তাই সম্ভবত আজ আবারও এই পেয়ারের মূল্যের দুর্বল মুভমেন্ট দেখা যাবে।
মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সারাদিন জুড়ে এই পেয়ারের মূল্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল বা এরিয়ার কাছাকাছি পর্যন্ত পৌঁছায়নি, ফলে নতুন ট্রেডারদের কাছে ট্রেড ওপেন করার জন্য কোনো ভিত্তি ছিল না।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় আছে, তবে গত দুই সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। সময়ের সাথে সাথে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কোনোরকম উন্নতি হচ্ছে না এবং এ সপ্তাহে আরও নেতিবাচক হতে পারে। বিশ্ব ক্রমান্বয়ে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে খুব বেশি প্রত্যাশা ছাড়াই জ্বালানির বিকল্প উৎস খুঁজছে। অতএব এই পর্যায়ে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দর বৃদ্ধির আশা করা যৌক্তিক নয়। সর্বোচ্চ আমরা গত তিন সপ্তাহ ধরেই চলা কারেকশনের ধারাবাহিকতার প্রত্যাশা করতে পারি।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1745-1.1754 এরিয়ার ওপরে কনসলিডেট করে, তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1830-1.1837এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। বুধবার ইউরোজোনে কেবলমাত্র কয়েকটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে, এবং যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ADP থেকে শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, এটিও স্বল্প গুরুত্বপূর্ণ একটি সূচক; কারণ ট্রেডাররা সাধারণত নন-ফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।