empty
 
 
08.04.2026 08:31 AM
৮ এপ্রিল কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

This image is no longer relevant

বুধবার অল্প কয়েকটি সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, এবং এগুলোর মধ্যে কোনোটিই তেমন গুরুত্বপূর্ণ নয়। ট্রেডাররা শুধুমাত্র ইউরোজোনের খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদনের দিকে দৃষ্টিপাত করতে পারেন, কিন্তু এখন ইউরোজোনের খুচরা বিক্রয় সূচকের প্রতি কারই বা কতটা আগ্রহ আছে? গত রাতে জানা যায় যে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এই সময়ের মধ্যে শান্তি চুক্তির জন্য সক্রিয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তদুপরি উভয়পক্ষ এখনও সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান বজায় রেখেছে। ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির প্রস্তাবের সকোল শর্ত মেনে নিয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান হরমুজ প্রণালী খুলতে সম্মত হয়েছে—এ থেকে বোঝা যায় যে নিকট ভবিষ্যতে নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র হামলা ঘটবে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

বুধবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে; কিন্তু মার্কেটের ট্রেডাররা এখনও ভূ-রাজনীতির বাইরে থাকা সকল বিষয় উপেক্ষা করে চলেছে। ফেডের বৈঠক তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল, এবং তারপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালা সংক্রান্ত অবস্থান, কেন্দ্রীয় ব্যাংক প্রতিনিধিদের বক্তব্য এবং প্রায় সকল সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন একরকম উপেক্ষিতই হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে ফেডের কার্যবিবরণীর তেমন কোনো প্রাসঙ্গিকতা নেই।

উপসংহার:

চলতি সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি-পেয়ারের মূল্যের যেকোনো দিকেই মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ মার্কেটের ট্রেডাররা শুধুমাত্র ভূ-রাজনৈতিক সংবাদের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে, যার পূর্বাভাস দেয়া অসম্ভব। আজ ইউরো 1.1655-1.1666 এরিয়ায় ট্রেড করা যেতে পারে, এবং ব্রিটিশ পাউন্ড 1.3403-1.3407 এরিয়ায় ট্রেড করা যেতে পারে। আমরা এখনও মার্কিন মুদ্রার মূল্যের শক্তিশালী ও স্থায়ী বৃদ্ধির জন্য কোনো মৌলিক ভিত্তি দেখছি না (শুধুমাত্র ভূ-রাজনীতি নয় সকল বিবেচনায় নিয়ে), এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোমধ্যেই মার্কিন ডলারের দরপতন শুরু হয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.