empty
 
 
10.03.2026 08:34 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১০ মার্চ

বিটকয়েনের মূল্য $70,000 লেভেলে ফিরে এসেছে এবং বর্তমানে সেখানে বেশ স্থিতিশীল অবস্থান গ্রহণ করেছে। ইথেরিয়ামের মূল্যও $2,000 অতিক্রম করেছে এবং এটির মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে।

This image is no longer relevant

এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ ক্রিপ্টো ও ডিজিটাল অ্যাসেট খাত নিয়ে এক পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে — কংগ্রেসে একটি আইন প্রস্তাব পেশ করে ক্রিপ্টো লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ এক্সচেঞ্জগুলোকে সন্দেহজনক কার্যক্রমের সঙ্গে যুক্ত অ্যাসেটসমূহ অস্থায়ীভাবে জব্দ করার সক্ষমতা দেবে। বর্তমানে বিদ্যমান আইনি শূন্যতাকে নির্মূল করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য।

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যে উন্নত ব্লকচেইন অ্যানালিটিক্স প্রযুক্তি ব্যবহার করে সেসব লেনদেন শনাক্ত করছে তা সংশয় জাগায়। তবুও, সম্ভাব্য অবৈধ কার্যক্রম শনাক্ত করতে পারলেও তাঁদের ঐসব অ্যাসেট জব্দ করার সুস্পষ্ট আইনগত ভিত্তি নেই। ফলশ্রুতিতে, এক্সচেঞ্জগুলো প্রায়শই আইনশৃঙ্খলা সংস্থার কাছ থেকে একটি ওয়ারেন্ট প্রাপ্তির দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার ওপর নির্ভর করতে বাধ্য হয়, যা আইনি নিষ্পত্তির আগেই তহবিলের ক্ষতি ঘটাতে পারে।

ট্রেজারি বিভাগের নতুন প্রস্তাবটি এক্সচেঞ্জগুলোকে দ্রুত সন্দেহজনক কার্যক্রমের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দেবে। অস্থায়ীভাবে অ্যাসেট জব্দ করা গেলে সেটি আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে তদন্ত চালাতে এবং প্রয়োজনীয় আইনি অনুমতি নিতে পর্যাপ্ত সময় দেবে, ফলে প্রভাবিত পক্ষগুলোর ঝুঁকি কমে যাবে এবং অর্থপাচার ও অবৈধ কার্যক্রমের অর্থায়ন প্রতিরোধ করা যাবে।

এটি মার্কিন ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বিকাশের জন্য ভালো না খারাপ—এই সিদ্ধান্ত আপনার উপর নির্ভর করছে।

দৈনিক কৌশল হিসেবে আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর ওপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব, এবং দীর্ঘমেয়াদে মার্কেটে বুলিশ প্রবণতার বিকাশ অব্যাহত থাকার প্রত্যাশা করছি—যা এখনও বিদ্যমান রয়েছে।

স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে দেয়া হল।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $71,300-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $70,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $71,300-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $69,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $70,400 ও $71,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $68,700-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $69,800-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $68,700-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $70,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,800 ও $68,700-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,082-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,051-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,082-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $2,030 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,051 ও $2,082-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,996-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,030-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,996 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $2,051-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,030 ও $1,996-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.