empty
 
 
10.03.2026 07:14 AM
১০ মার্চ কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের মুভমেন্টের বৈচিত্র্যময় প্যাটার্ন পরিলক্ষিত হয়েছে। দিনটি আরেকটি দরপতনের সাথে শুরু হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলসেনা অভিযানের সূচনার সম্ভাবনার ইঙ্গিত দেন, যা মার্কেটের সামগ্রিক পরিস্থিতি গত সপ্তাহের চেয়েও আরও নেতিবাচক করে তোলে। তেলের দর ব্যারেলপ্রতি $120-এ পৌঁছায়; তবু দিনভর মার্কেটে বিদ্যমান উত্তেজনা কিছুটা শিথিল হয়। তেলের দর $90 পর্যন্ত নেমে আসে, এবং দিনের শেষে মার্কিন ডলারের দরও সামান্য কমে যায়। গত রাতে ট্রাম্প আরও কয়েকটি পরস্পরবিরোধী বিবৃতি দেন। প্রথমত, জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে তিনি রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। দ্বিতীয়ত, তিনি ঘোষণা করেছেন যে ইরানের যুদ্ধ শীঘ্রই শেষ হবে এবং সামরিক অভিযানের সময়সীমা 4-5 সপ্তাহের আগেই সমাপ্তি টানা হবে। ট্রেডাররা ট্রাম্পের এই বিবৃতিগুলোর প্রতি আস্থাশীল কি না তা অনিশ্চিতই থেকে যাচ্ছে, তবে উত্তেজনা হ্রাস পেয়েছে। আমাদের মতে, কারেন্সি ট্রেডাররা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করে ফেলেছে, তাই তেলের দর, গ্যাসের দর বা ইরানের পরিস্থিতি আরও খারাপ না হলে মার্কিন ডলারের বাড়তি মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে এখনও ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে—এই বিষয়টি ভুলে যাওয়া উচিত নয়।

EUR/USD 5M পেয়ারের চার্ট

This image is no longer relevant

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে চারটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, এবং সারাদিন জুড়ে এই পেয়ারের মূল্য প্রধানত উর্ধ্বমুখী হয়েছে। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময় 1.1527-1.1531 রেঞ্জে দুটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, যেগুলো কাজে লাগিয়ে লং পজিশন নিয়ে ওপেন করা যেত। মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য নিকটস্থ লক্ষ্যমাত্রা 1.1584 এরিয়ায় পৌঁছায়, যেখানে একটি বাউন্সের ফলে একটি ফলস সেল সিগন্যাল গঠিত হয় (কোনো লোকসান হয়নি কারণ এই পেয়ারের মূল্য 15 পিপস কমেনি), এবং ব্রেকআউটের ফলে ট্রেডাররা আরেকটি লাভজনক ট্রেড ওপেন করার সুযোগ পেয়েছে।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলশ্রুতিতে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আবারও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরুতে দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ায় আমরা মধ্যমেয়াদে নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। মার্কিন ডলারের জন্য সামগ্রিক মৌলিক পটভূমি এখনও বেশ চ্যালেঞ্জিং—যা দেশটির শ্রমবাজার, জিডিপি ও বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনগুলোর ফলাফল দ্বারাও নিশ্চিত করা হয়েছে। তবে বর্তমানে মার্কেটে অর্থনীতির চেয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতি প্রবলভাবে আধিপত্য বিস্তার করছে।

মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 রেঞ্জের নিচে কনসোলিডেট করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়ার কাছ থেকে বাউন্স করলে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি হবে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোজোনে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। ইউরোজোনে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে জার্মানির বাণিজ্য ঘাটতির প্রতিবেদন প্রকাশিত হবে, আর যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক ADP প্রতিবেদন এবং বিদ্যমান আবাসন বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.