empty
 
 
09.03.2026 09:46 AM
বিটকয়েন নতুন করে দরপতনের জন্য প্রস্তুত হচ্ছে

এখনও বিটকয়েনের মূল্যের স্পষ্ট কোনো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে না। গত সপ্তাহে আমরা বিটকয়েনের মূল্য $63,500 থেকে $74,000 পর্যন্ত বেড়ে যেতে দেখেছিলাম, কিন্তু আজ বিটকয়েনের মূল্য $66,500-এ নেমে এসেছে। ফলে "ডিজিটাল স্বর্ণ" আবারও কোনো শক্তিশালী উর্ধ্বমুখী প্রবণতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। মনে করিয়ে দেয়া যায় যে গত মাসে পরিলক্ষিত সকল মুভমেন্ট (বিশেষ করে শেষ দুই সপ্তাহ) সম্পূর্ণরূপে টেকনিক্যাল চিত্রের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। ফ্ল্যাট রেঞ্জের লোয়ার বাউন্ডারি থেকে দুইবার ডেভিয়েশনের ফলে এই রেঞ্জের আপার বাউন্ডারির দিকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি প্রবণতা পরিলক্ষিত হয়েছে। ফ্ল্যাটের উপরের রেঞ্জ থেকে একটি ডেভিয়েশনের ফলে বিটকয়েনের মূল্যের এই রেঞ্জের লোয়ার বাউন্ডারির দিকে প্রত্যাবর্তন ঘটেছে।

এদিকে বিটকয়েন ভেক্টরের সহ-প্রতিষ্ঠাতাদের একজন, স্বনামধন্য বিনিয়োগকারী উইলি উ উল্লেখ করেছেন যে বিটকয়েনের মূল্যের বর্তমান রেঞ্জকে "বটম" হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা কম। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এক মাস ধরে পরিলক্ষিত বিটকয়েনের হতাশাজনক মূল্য বৃদ্ধি নতুন ধ্বসের পূর্বলক্ষণ হতে পারে। উ মনে করেন, "দুর্বল এবং অনিশ্চিত বৃদ্ধি নতুন বুলিশ প্রবণতার ভ্রম সৃষ্টি করতে পারে, কিন্তু এটি একটি ফাঁদও হতে পারে।" এই বিশেষজ্ঞ উল্লেখ করেছেন যে তিনি তাঁর সিদ্ধান্ত মূল্যের মুভমেন্টের উপর ভিত্তি করে নয়, বরং তরলতা লিকুইডিটি সূচকের উপর ভিত্তি করে নিচ্ছেন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বড় আকারে মূলধন ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। লিকুইডিটির ভলিউম বৃদ্ধি পেলে তখন বুলিশ প্রবণতার প্রত্যাশা করা যেঁতে পারে।

উ মনে করেন যে এপ্রিল পর্যন্ত কারেকশনের অংশ হিসেবে বিটকয়েনের মূল্য বৃদ্ধি চলমান থাকতে পারে। আমরা যোগ করতে পারি যে এই সময়ের মধ্যে খুচরা ট্রেডাররা ধারণা করতে পারে যে মার্কেটে নিম্নমুখী প্রবণটা শেষ হয়েছে। আমাদের ধারণা অনুযায়ী মার্কেটে উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ভিত্তি শুধুমাত্র শক্তিশালী বুলিশ সিগনাল এবং রিভার্সাল প্যাটার্নের মাধ্যমে সৃষ্টি হতে পারে, যা বর্তমানে অনুপস্থিত। উইলি উ আরও উল্লেখ করেছেন যে বড় ফান্ডগুলো বর্তমানে নতুন করে দীর্ঘমেয়াদে বিটকয়েন ক্রয়ের প্রতি আগ্রহী নয়, এবং ধ্বসের শিকার মার্কিন স্টক মার্কেট বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সির ওপর বাড়তি চাপ হিসেবে কাজ করছে।

This image is no longer relevant

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (যা তিন বছরের উর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), এবং এই মুহূর্তে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি $57,500-ও আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) এরিয়াগুলোর মধ্যে এই মুহূর্তে কেবল দৈনিক টাইমফ্রেমে নিকটস্থ বিয়ারিশ FVG লক্ষণীয়, যা বর্তমানে মূল্যের তুলনায় বেশ দূরে অবস্থান করছে। 4-ঘন্টার টাইমফ্রেমে শীঘ্রই সাইডইওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি থেকে একটি নতুন ডেভিয়েশন গঠিত হতে পারে।

This image is no longer relevant

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লকই বিবেচিত হচ্ছিল এবং এখনও তা বজায় আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সেই প্যাটার্ন গঠনের পর ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% বা $2,500 হ্রাস পেয়েছে। স্বল্পমেয়াদে একটি ঊর্ধ্বমুখী কারেকশনের প্রত্যাশা করা হচ্ছে; তবে ইথেরিয়ামের মূল্য এখনও নিম্নমুখী প্রবণতার মধ্যে যথেষ্ট সংকীর্ণ সাইডওয়েজ চ্যানেলে অবস্থান করছে। ফ্ল্যাট রেঞ্জের ভেতরে কেবলমাত্র এর বাউন্ডারি থেকে ট্রেডিং করা উচিত। সম্প্রতি এই রেঞ্জের আপার বাউন্ডারির কাছে ডেভিয়েশনের মাধ্যমে একটি সেল সিগন্যাল গঠিত হয়েছে — $1,892 - $2,150 রেঞ্জে—তাই ইথেরিয়ামের মূল্যের এই রেঞ্জের লোয়ার বাউন্ডারিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের এই রেঞ্জের লোয়ার বাউন্ডারির আশেপাশে নতুন সিগন্যাল গঠনের প্রত্যাশা করা উচিত।

চিত্রের ব্যাখ্যা:

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.