empty
 
 
30.01.2024 03:37 PM
USD/JPY পেয়ারের বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের পরামর্শ, ৩০ জানুয়ারি (মার্কিন সেশন)

USD/JPY পেয়ারের লেনদেনের বিশ্লেষণ এবং ট্রেডিংয়ের পরামর্শ

যখন MACD লাইনটি শূন্যের বেশ নিচে নেমে যায় তখন এই পেয়ারের মূল্য 147.24-এর লেভেল টেস্টঁ করেছে, যার ফলে এই পেয়ারের আরও দরপতনের সম্ভাবনা সীমিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে, মূল্যের আরেকটি টেস্ট হয়, এবং এই সময় 147.50 এ, তখন MACD লাইনটি শূন্যের উপরে ছিল।

সামনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে, যার প্রভাবে এই পেয়ারের মূল্য অনুভূমিক চ্যানেল ব্রেক করে যেতে পারে। দুর্বল ভোক্তা আস্থা সূচক, এবং এর কম সক্রিয় বৃদ্ধি, ডলারের দরপতনকে উস্কে দেবে, যা গত সপ্তাহের শেষ থেকে পর্যবেক্ষণ করা প্রবণতা অব্যাহত রাখবে। এদিকে, এই সূচক শক্তিশালী হলে USD/JPY পেয়ারের দর বৃদ্ধি পাবে। S&P/Case-Shiller 20-City কম্পোজিট আবাসন মূল্য সূচক এবং সামগ্রিক আবাসন মূল্য সূচকের প্রতিবেদন বাজার পরিস্থিতিতে খুব বেশি প্রভাব ফেলবে না।

This image is no longer relevant

লং পজিশনের জন্য:

মূল্য 147.45 এ পৌঁছালে ইয়েন ক্রয় করুন (চার্টে সবুজ লাইন) এবং মূল্য 147.98 লেভেলে পৌঁছালে টেক প্রফিট সেট করুন। ইতিবাচক মার্কিন পরিসংখ্যান প্রকাশের পরে এই পেয়ারের মূল্য বৃদ্ধি পাবে।

যাইহোক, কেনার সময়, নিশ্চিত করুন যে MACD লাইনটি শূন্যের উপরে রয়েছে বা এটি থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে। এছাড়াও মূল্য পরপর দুইবার 147.19-এর লেভেল টেস্ট করার পরও USD/JPY পেয়ার কেনার কথা বিবেচনা করতে পারেন, কিন্তু MACD লাইনটি ওভারসোল্ড জোনে থাকতে হবে, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই বাজারদর 147.45 এবং 147.98-এর দিকে বিপরীতমুখী হয়ে যাবে।

শর্ট পজিশনের জন্য:

মূল্য 147.19 এ পৌঁছালে বিক্রি করুন (চার্টে লাল লাইন) এবং মূল্য 146.80 লেভেলে পৌঁছালে টেক প্রফিট সেট করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল ভোক্তা আস্থার প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে এই পেয়ারের উপর চাপ বাড়বে।

যাইহোক, বিক্রি করার সময়, নিশ্চিত করুন যে MACD লাইনটি শূন্যের নিচে রয়েছে বা এটি থেকে নিচের দিকে নেমে গেছে। এছাড়াও মূল্য পরপর দুইবার 148.06 এর লেভেল টেস্ট করার পরেও USD/JPY পেয়ার বিক্রি করা যেতে পারে, তবে MACD লাইনটি ওভারবট জোনে থাকতে হবে, কারণ শুধুমাত্র এর মাধ্যমেই বাজারদর 147.70 এবং 147.22-এর দিকে বিপরীতমুখী হয়ে যাবে।

This image is no longer relevant

চার্টে কী আছে:

হালকা সবুজ লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি USD/JPY কিনতে পারবেন

গাঢ় সবুজ লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।

হালকা লাল লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি USD/JPY বিক্রি করতে পারবেন

গাঢ় লাল লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।

MACD লাইন - বাজারে এন্ট্রি করার সময়, ওভারবট এবং ওভারসোল্ড জোন দ্বারা পরিচালিত হওয়া গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ: নতুন ট্রেডারদের বাজারে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের আগে, মূল্যের তীব্র ওঠানামা এড়াতে বাজারের বাইরে থাকাই ভাল। আপনি যদি সংবাদ প্রকাশের সময় ট্রেড করার সিদ্ধান্ত নেন, তাহলে ক্ষতি কমাতে সর্বদা স্টপ অর্ডার দিন। স্টপ অর্ডার না দিয়ে, আপনি খুব দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট হারাতে পারেন, বিশেষ করে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করেন এবং বড় ভলিউমে ট্রেড করেন।

এবং মনে রাখবেন সফলভাবে ট্রেড করার জন্য আপনার ট্রেডিংয়ের একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে ট্রেডিংয়ের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত একজন দৈনিক ট্রেডারের জন্য সহজাতভাবে ক্ষতির কারণ হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.